ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংকের এজিএমসহ তিনজন নিহত

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংকের এজিএমসহ তিনজন নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পৃথক ঘটনায় একজন ব্যাংকারসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক মাগুরা শাথার এজিএম নজরুল ইসলাম, পাওয়ারট্রিলার চালক মশিউর রহমান ও শাহজাহান আলী। গত মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় কর্মস্থল মাগুরা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে ফিরছিলেন অগ্রণী ব্যাংকের এজিএম নজরুল ইসলাম। তিনি ঝিনাইদহ-মাগুরার সড়কের ইছাখাদা নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন। দ্রুত তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান। এদিকে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মোবারকগঞ্জ চিনির মিলে আখ নিয়ে যান ত্রিলোচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে মশিয়ার। পথের মধ্যে পাওয়ারট্রিলার উল্টে চালক মশিয়ার আখের নিচে চাপা পড়ে। তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান। একই দিন কালীগঞ্জের বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হন। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত গোলাপ নবীর ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)