মুজিবনগরে ‘লকডাউন’ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
মুজিবনগরে ‘লকডাউন’ নিশ্চিত করতে প্রশাসনের অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে ‘লকডাউন’ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে কেদারগঞ্জ বাজার, দারিয়াপুর বাজারসহ বিভিন্ন বাজারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে সরকারি প্রজ্ঞাপন মেনে চলাফেরা ও পণ্য ক্রয়-বিক্রয় করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন। খাবারের হোটেলগুলোতে পার্সেলের মাধ্যমে খাবার বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করেন। এসময় মাস্ক পরিধান না করার কারণে ৩ জনের কাছ থেকে ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে গাংনী র‌্যাবের একটি টিম নির্বাহী অফিসারকে সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)