আলমডাঙ্গার ফরিদপুরে গাড়ি ভাঙচুর, চালককে মারপিট

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
আলমডাঙ্গার ফরিদপুরে গাড়ি ভাঙচুর, চালককে মারপিট ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফরিদপুর জোয়ার্দ্দারপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক স্টিয়ারিং গাড়ি চালককে মারপিট করেছে প্রতিপক্ষরা। এ সময় ওই গাড়ি চালকের স্টিয়ারিং ভাঙচুর করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের সজীব হোসেনের স্টিয়ারিং গাড়ি চালানোর কাজ করে ফরিদপুর গ্রামের খোদাবক্সের ছেলে মুকুল হোসেন। গতকাল বুধবার সকালে মুকুল স্টিয়ারিং গাড়ি নিয়ে ডামোস গ্রামে যাচ্ছিল। গাড়ি নিয়ে ফরিদপুর জোয়ার্দ্দার পাড়ায় পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ফরিদপুর জোয়ার্দ্দার পাড়ার দাউদ আলীর ছেলে খাইরুল ইসলাম, একই গ্রামের হারেজ আলীর ছেলে আশা, ঠান্ডুর ছেলে আবদীনসহ ৬-৭ জন মিলে মুকুলকে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় স্টিয়ারিং গাড়ি গ্লাস ভাঙচুর করা হয়। আহত মুকুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্টিয়ারিং মালিক সজীব বাদী হয়ে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)