মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে গাঁজা সেবনের অভিযোগে শাকিল ও ফিংকা নামের দুই মাদকসেবীর এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত শাকিল মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার বাবর আলীর ছেলে এবং ফিংকা একই এলাকার আব্দুল মজিদের ছেলে। গতকাল বুধবার বিকেলের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এই দুই মাদকসেবীকে আটক করেন। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)