ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুরের-৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোরে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর মাঠে থেকে মাটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁদের আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। গতকাল বুধবার দুপুরে মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- শরিয়তপুরের চাঁন মিয়া (৫২), ঢাকা তাঁতি বাজারের অসিত ঘোষ (৪৯), মুন্সিগঞ্জের সৌমিক আহম্মেদ (১৯), মো. মাইনুল ইসলাম (২৩), যশোরের মো. তরিকুল (১৯), শরিয়তপুরের মোছা. জাহানারা বেগম (৫৪), ঝিনাইদহের কালীগঞ্জের সাতগাছিয়া গ্রামের জুহুরা বেগম (৩৪), যশোর মনিরামপুরের মোছা. সালমা (২১), একই উপজেলার মোছা. মনজিনা (৩২) ও চট্টগ্রামের হাটহাজারীর মোছা. কহিনুর (২২)। এদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)