গাংনীতে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
গাংনীতে অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক কৃষকের বসতবাড়ি, আসবাবপত্র, ধান-চালসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসময় একটি গরু আগুনে পুড়ে মৃত্যু হয়। এছাড়াও ২টি গরু ও ২টি ছাগল জখম হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সাহেবনগর গ্রামের ঈদগাহপাড়ার মৃত নগর আলীর ছেলে কৃষক হায়দার আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হাদী জানান, রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে হায়দার আলীর বসত ঘরে লাগে। পর্যায়ক্রমে এই আগুন গরুর গোয়াল ঘরে বিস্তৃত হয়। ফলে হায়দার আলীর ঘরের ধান, চাল, আসবাবপত্র ও গরু-ছাগল পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)