তিনজনেক জখম করলেন ইউপি মেম্বার

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
তিনজনেক জখম করলেন ইউপি মেম্বার ছবির ক্যাপশন:
স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ায় অপরাধ ঝিনাইদহ অফিস: স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ার অপরাধে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বনখিদ্দা গ্রামে ৩ বিএনপি কর্মীকে মারধর করে জখম করেছেন আওয়ামী সমর্থক এক ইউপি মেম্বার। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- বনখিদ্দা গ্রামের খোকন হোসেন, তাঁর ছেলে নয়ন হোসেন ও নওশের আলী। এরমধ্যে নওশের আলীর পায়ে চারটি কোপের চিহ্ন রয়েছে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত নওশের আলী অভিযোগ করে বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিএনপির মিছিলে যাওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাড়িতে হামলা করা হয়। স্থানীয় ইউপি মেম্বার ইকবাল হোসেন এই হামলার নেতৃত্ব দেন বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কালীগঞ্জ উপজেলা বিএনপি শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করার অপরাধে আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতা-কর্মীদের ওপর মঙ্গলবার রাতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুরসহ নওশের আলী নামে একজনকে কুপিয়ে জখম করে। এ সময় আরও দুজনকে মারপিট করা হয়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা জানতে ইউপি সদস্য ইকবাল হোসেনের (০১৭১৮-২৬১৪০৯) মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)