ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে র‌্যাবের অভিযানে ৪২ বোতল ফেনসিডিলসহ রমজান আলী (৫০) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে মহেশপুর থানার নস্তি দক্ষিণপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক রমজান আলী মহেশপুর থানার বডারপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে। গতকাল বুধবার ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় নস্তি দক্ষিন পাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে। পরে তাঁর নিকট থেকে ৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারার মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)