দামুড়হুদায় ভুট্টার বাম্পার ফলন, খুশি চাষিরা

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
দামুড়হুদায় ভুট্টার বাম্পার ফলন, খুশি চাষিরা ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন: চলতি ভুট্টা উৎপাদন মৌসুমে দামুড়হুদা উপজেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের কৃষকরা ভুট্টার মূল্যেও ভালো পেয়েছেন। চলতি মৌসুম ভুট্টা চাষের জন্য উপযোগী আবহাওয়া ছিল। ফলে চাষিরা আশানুরূপ উৎপাদন পেয়ে বেশ খুশি। দর্শনা পরাণপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে খেজমত আলী ৫বিঘা প্রতি জমিতে ৪০-৪২ মণ করে ভুট্টা পেয়েছেন। এছাড়া একই গ্রামের কালু মিয়ার ছেলে মফিজুর রহমান ২ বিঘা জমিতে ৭২ মণ ভুট্টা উৎপাদন করতে সক্ষম হয়েছেন, মৃত হাবিল মণ্ডলের ছেলে নজরুল ইসলাম ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করে ৩৩-৩৪ মণ হারে ফল পেয়েছেন। এছাড়া মৃত কাবিল মণ্ডলের ছেলে ১২ কাঠা জমিতে ২৬ মণ ভুট্টা উৎপাদিত হয়েছে। চলতি বছর ভুট্টা উৎপাদন সম্পর্কে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, চলতি মৌসুমে দামুড়হুদা উপজেলায় ১২ হাজার ৯৫০ হেক্টর ভুট্টা চাষ হয়েছে। এর মধ্যে পাইয়োনিয়ার জাত ছিল ৫ হাজার ১৭৫ হেক্টর এবং কাবেরী জাত ৩ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। যার গড় উৎপাদন ছিল হেক্টর প্রতি ১০-১২ টন। তবে পাইয়োনিয়ার-৯২ জাতের উৎপাদন ভালো হয়েছে। গত বছরে ১৪ হাজার ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। গত বছরের তুলনায় এ বছর ভুট্টার চাষ ১ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা কম হয়েছে। চলতি উৎপাদন মৌসুমে ভুট্টা চাষের জন্য উপযোগী আবহাওয়া ছিল। ফলে কৃষকরা একদিকে যেমন ভালো উৎপাদন পেয়েছে। অপর দিকে, ভুট্টার মূল্যেও ভালো পেয়েছেন বলে তিনি জানান। বর্তমানে বাজার মূল্যে ৭৫০ টাকা থেকে ৮ শ টাকা দরে ভুট্টা বিক্রি করছেন চাষিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)