জীবননগরের জাল কাবিননামাসহ ভুয়া কাজি আটক

আপলোড তারিখঃ 2021-04-08 ইং
জীবননগরের জাল কাবিননামাসহ ভুয়া কাজি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: জীবননগরের আন্দুলবাড়িয়ার নতুন হারদা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সামাদ নামে এক ভুয়া কাজিকে জাল কাবিননামা, সিল, নিকাহ ও বিবাহনামা ফরম এবং বিবাহ রেজিস্টারসহ আটক করেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহাপুর ক্যাম্প পুলিশ এ অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্রসহ মাওলানা কাজি আব্দুস সামাদকে আটক করে। আটক আব্দুস সামাদ আন্দুলবাড়িয়া নতুন হারদা গ্রামের নবীছদ্দিন মণ্ডলের ছেলে। তাঁকে থানা হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ অনেক তথ্য উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আন্দুলবাড়িয়ার নতুন হারদা গ্রামের মৃত নবী ছদ্দিন মণ্ডলের ছেলে মাওলানা আব্দুস সামাদের বিরুদ্ধে ভুয়া কাবিননামার মাধ্যমে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ রয়েছে। বিভিন্ন মহলে এ অভিযোগ ওঠায় নানা সময়ে তাঁকে সর্তক করা হলেও তিনি বহাল তবিয়তে গভীর রাতে মোটা অংকের টাকার বিনিময় ভুয়া কাবিননামার মাধ্যমে বাল্যবিবাহ পড়ানো ও তালাকনামা সম্পাদন করার সঙ্গে জড়িত রয়েছে। এ অভিযোগ পেয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই সোলায়মান হোসেন ও টুআইসি এএসআই হাবিবুর রহমান হাবিব ফোর্স নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে হারদা গ্রামে অভিযান চালিয়ে ভুয়া কাজি আব্দুস সামাদকে আটক করেন। তাঁর নিকট থেকে ৫০টি বিবাহ, নিকাহ ফরম, ২০টি লিখিত রেজিস্ট্রেশন, ৮টি ভুয়া সিল, সত্যায়িত প্রতিলিপি সিল, যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ ফরম, সরকারি মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)