জীবননগরে ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে জেলা ছাত্রদলের শোক প্রকাশ

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
জীবননগরে ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে জেলা ছাত্রদলের শোক প্রকাশ ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজুন আহমেদের পিতা খয়েরহুদা গ্রামের মো. শহিদুল ইসলাম গতকাল কিডনিজনিত রোগে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে জেলা ছাত্রদল শোক জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, কাজুনের পিতা অবসরপ্রাপ্ত চাকরিজীবী শহিদুল ইসলামের মৃত্যুতে পরিবারের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে, মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন জীবননগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জিল্লুর রহমান। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)