চুয়াডাঙ্গায় মহিলা ক্রিকেটারদের সাদা ক্যাপ ও কালো চশমা উপহার দিলেন এসপি জাহিদ

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
চুয়াডাঙ্গায় মহিলা ক্রিকেটারদের সাদা ক্যাপ ও কালো চশমা উপহার দিলেন এসপি জাহিদ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সদ্য প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির ক্রিকেটরদের সাদা ক্যাপ ও কালো চশমা উপহার দিলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কিছুটা হঠাৎ করেই চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রবেশ করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রধান কর্তা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। প্রমীলা ক্রিকেটাররা পুলিশ সুপারকে কাছে পেয়ে খুুব খুশি হন। এসময় কয়েকদিন পূর্বের ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির ক্রিকেটাদের হাতে উঠিয়ে দেন কালো সানগ্লাস ও সাদা ক্যাপ। তাৎক্ষণিক ও প্রখর রোদ থেকে কিছুটা স্বস্তি পাওয়ার এ উপহার পেয়ে প্রমীলা ক্রিকেটারগণ খুবই খুশি হন। তাঁরা পুলিশ সুপার মহোদয়কে বারবার মানবিক পুলিশ সুপার বলে স্লোগান দিতে থাকে। সকলকে শান্ত করে পুলিশ সুপার প্রমীলা ক্রিকেটারদের সঙ্গে ফটোসেশনে আবদ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির সাংগঠনিক সম্পাদক নাসির আহাদ জোর্য়াদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও একাডেমির সহকারী কোচ দিলরুবা খুকু, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, ট্রাফিক সাজেন্ট আমিরুল ইসলাম ও সার্জেন্ট নবাব। সাদা ক্যাপ ও কালো সানগ্লাস উপহার দেওয়ার পাশাপাশি দেড়শতাধিক প্রমীলা ও পুরুষ ক্রিকেটারদের হাতে চুইংগাম তুলে দেন পুলিশ সুপার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)