বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ছবির ক্যাপশন:
করোনাভাইরাস রোধকল্পে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস রোধকল্পে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম ও সর্তকতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্বর থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র মো. জাহাঙ্গীর আলম মালিক খোকন। আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন শেষে পায়ে হেটে শহরের নীচের বাজার, বড় বাজার গলি, সোনালী ব্যাংক মোড়সহ শহরের প্রধান প্রধান সড়কে অবস্থানকারী জনগণের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন। এর মধ্যে ছিল অটোচালক, ভ্যানচালক, সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে চুয়াডাঙ্গা পৌর মেয়রের সঙ্গে ছিলেন সচিব কাজী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আয়ুব হোসেন, প্যানেল মেয়র-২ উজ্জ্বল হোসেন, কাউন্সিলর মুন্সী আলাউদ্দিন, মহলদার ইমরান, মাফিজুর রহমান মাফি, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউসার, সাংবাদিক বিপুল আশরাফ, শাহিনা আক্তার রুবি, কর নির্ধারক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক মোহাইমিন পলাশ, কনজারভেন্সি পরিদর্শক যুবায়ের রহমান, টিকাদান সুপারভাইজার আফরোজা পারভীন, কর সহকারী নাসির উদ্দীন খুশবু, টিকাদান সহকারী আলী হোসেন প্রমুখ। এ কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, ‘লকডাউন’ তথা করোনাভাইরাসের প্রার্দুভাব না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)