কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৃত গোলাম নবীর ছেলে। বারোবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সকালে ভ্যান নিয়ে বারোবাজার থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। পথে হাইওয়ে থানার সামনে পৌঁছালে ভাঙা রাস্তায় ভ্যানের চাকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঝিনাইদহ থেকে যশোরগামী একটি আলু বোঝায় ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)