ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার তারণীপুর গ্রামের মাঠ থেকে কৃষকরা বাচ্চাসহ চারটি মেছো বাঘ উদ্ধার করেছে। পরে দামুড়হুদা বন বিভাগের কর্মকর্তা রকিব উদ্দীনের নিকট তা হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টা দিকে কুমড়াদাহ মাঠ থেকে এ মেছো বাঘগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারাণীপুর গ্রামের কৃষকরা কুমড়দাহ মাঠে কাজ করতে যান। এসময় তাঁরা দেখেন একটি মেছো বাঘ তিনটি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। কতিপয় কিছু কৃষক বাঘগুলোকে ধরে গ্রামে নিয়ে আসে। উৎসক জনতা এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরে দামুড়হুদা উপজেলা বন বিভাগ কর্মকর্তা রকিব উদ্দীন নিকট এই চারটি মেছো বাঘগুলো হস্তান্তর করা হয়।
দামুড়হুদা উপজেলা বন বিভাগ কর্মকর্তা রকিব উদ্দীন জানান, তারাণীপুর থেকে চারটি মেসো বাঘ উদ্ধার করা হয়েছে। তবে মেছো বাঘগুলো কিছুটা অসুস্থ। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। খুলনা বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে এ বাঘগুলো হস্তান্তর করা হবে।
