জীবননগরে বিভিন্ন স্থানে ভ্রাম্যামাণ আদালতের জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-07 ইং
জীবননগরে বিভিন্ন স্থানে ভ্রাম্যামাণ আদালতের জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে সরকারি আদেশ অমান্য করায় বিভিন্ন স্থানে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যামাণ আদালত। মহামারি করোনাভাইরাসের কারণে ‘লকডাউন’ ঘোষণা করলেও সরকারি আদেশ কেউ মানছে না। আর স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ব্যবসাপ্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগরে সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করাসহ স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় বিভিন্ন স্থানে ভ্রামামাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও জীবননগর থানার ওসি (অপারেশন) সুখেন্দু বসু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)