ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় আখ বোঝাই পাওয়ারট্রিলার উল্টে মশিউর রহমান (৩৮) নামের এক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোবারগঞ্জ সুগার মিলের সুইপার কলোনির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহর আলী মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাওয়ারট্রিলারে আখ বোঝাই করে মোবারকগঞ্জ সুগার মিলে আসছিলেন মশিউর রহমান। সুগার মিলের সুইপার কলোনির কাছে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাওয়ারট্রিলারটি। এসময় গাড়িতে থাকা আখের নিচে চাপা পড়েন মশিউর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস জানান, মশিউর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে দেখতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসূল, ইক্ষু বিভাগের সিপিও গৌতম কুমার মণ্ডল ও শ্রমিক সদস্য পিকু রহমান। এসময় তাঁরা নিহত মশিউর রহমানের পরিবারের সান্তনা দেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
