মহেশপুরে ৫৮ বিজিবি’র পৃথক অভিযানে মদ-ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
মহেশপুরে ৫৮ বিজিবি’র পৃথক অভিযানে মদ-ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। গতকাল সোমবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মতিউর রহমানের নেতৃত্বে টহল দল বেতবাড়িয়া মাঠে অভিযান পরিচালনা করে। এসময় বেতবাড়িয়া ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। অন্যদিকে বেনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেনীপুর মাঠের একটি ভূট্রা ক্ষেত থেকে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)