সরোজগঞ্জে জালনোটসহ তিনজন আটক

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
সরোজগঞ্জে জালনোটসহ তিনজন আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে জালনোটসহ জালনোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৬, ঝিনাইদহ। গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সরোজগঞ্জে এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল সরোজগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জাল নোট প্রস্তুত, মজুত ও ক্রয়-বিক্রয়ের একটি সংঘবদ্ধ চক্রের তিনজন সদস্যসে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের মৃত শাহআলম মল্লিকের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (৩২), একই উপজেলার হানুর বাড়াদী গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা (২৪) ও ডিঙ্গেদহ গ্রামের শাহাবুল মালিতার ছেলে খাইরুল বাসার (২৪)। এসময় আটককৃতদের নিকট হতে ১৬টি ৫০০ টাকার জাল নোট (আট হাজার টাকা), একটি মোটরসাইকেল, দুইটি মানিব্যাগ, তিনটি মোবাইল সেট ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত আটককৃত তনজন এবং উদ্ধারকৃত মালামাল চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)