জীবননগরে করোনা শনাক্তের পরীক্ষায় অনিহা!

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
জীবননগরে করোনা শনাক্তের পরীক্ষায় অনিহা! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে করোনা শনাক্তের পরীক্ষায় সাধারণ মানুষের মধ্যে অনিহা দেখা দিয়েছে। তারা স্বাস্থ্যবিধি না মেনেই হাট-বাজারে চলাচল করছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে জীবননগর উপজেলার ১৪ জন ব্যক্তি করোনার নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ চারজনের শরীরে করোনা ধরা পড়ে। এদিকে, করোনাভাইরাসের টিকা গ্রহণ করার পরও মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করার জন্য সব ব্যবস্থা আছে। কিন্তু কেউ পরীক্ষা করতে আগ্রহ প্রকাশ করছে না। তাছাড়া জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য একাধিকবার মাইকিং করা সত্ত্বেও কোনো ফল হচ্ছে না। আগে যেভাবে মানুষ করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছে, তারচেয়ে অনেক কম পরীক্ষার জন্য নমুনা দিচ্ছে। এখন সপ্তাহে তিন থেকে পাঁচজন করে নমুনা দিচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)