প্রতিবেদক, কালীগঞ্জ:
করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার ভোর ৬টা থেকে সারা দেশে শুরু হয়েছে ‘লকডাউন’। কিন্তু গতকাল সকালের চিত্র ঠিক তার উল্টো। ১৮ দফার মধ্যে ২(ছ) দফায় উল্লেখ আছে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় যাবে। এই বিষয়টা বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসনের বিষয়টি নিশ্চিত করার কথা থাকলেও তার কিছুই মানা হচ্ছে না। সকালে হাটে গিয়ে দেখা যায়, সবাই স্বাস্থ্যবিধি অমান্য করে ভিড় করে বেচাকেনা করছে। কারো কারো মুখে মাস্ক থাকলেও বেশির ভাগ মানুষের মুখে মাস্ক নেই।
