গাংনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তৌহিদুজ্জামান রাজা (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম গাংনী উপজেলার মহেশপুর গ্রামের তারিক হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তারিকের পিতা জোড়পুকুরিয়া জামে মসজিদের মুয়াজ্জিন। মসজিদের সামনেই বাজারে তিনি মুরগির ব্যবসাও করেন। প্রতিদিন সন্ধ্যায় মুরগির দোকানের ময়লা-আবর্জনা ফেলতে চোখতোলা মাঠে যান রাজা। সোমবার সন্ধ্যায় ভ্যানযোগে ময়লা ফেলতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সেখান থেকে পথচারীরা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে চিকিৎসার আগেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)