চুয়াডাঙ্গায় ‘জিহাদি’ বইসহ জামায়াতের পল্টু গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-04-06 ইং
চুয়াডাঙ্গায় ‘জিহাদি’ বইসহ জামায়াতের পল্টু গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘জিহাদি’ বইসহ আরামপাড়ার জব্বারুল ইসলাম পল্টুকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার বেলা দুইটার দিকে শহরের কবরী রোড থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া জব্বারুল ইসলাম পল্টু (৪৩) আরামপাড়ার মৃত জহিরুল ইসলামের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে সদর থানার পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৯ মার্চ রাত ১টার দিকে শহরের কবরী রোড এলাকায় জেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিনের নেতৃত্বে নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল একটি চক্র। খবর পয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও জেলা জামায়াতের রোকন গুলশানপাড়ার শরীফ হাসানকে ‘জিহাদি’ বইসহ আটক করা হয়। সে সময় আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী অ্যাড. রুহুল আমিনের বাসা তল্লাশি করে একই ধরনের বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বইগুলোর মধ্যে ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত ‘মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদ্যাপন, দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য’ শিরোনামে প্রকাশিত বইতে বঙ্গবন্ধুকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে শরীফ হাসানসহ তাঁর পলাতক সহযোগীদের নামে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট ধারায় মামলা রুজু করেন। মামলাটি তদন্ত করছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) একরামুল হোসেন। তদন্ত চলাকালে এ ঘটনার সঙ্গে জড়িত জব্বারুল ইসলাম পল্টুকে ‘জিহাদি’ বইসহ গ্রেপ্তার করেন। এ নিয়ে ওই ঘটনায় মোট দু’জন গ্রেপ্তার হলেও বাকিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)