ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে ২০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (৩২) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী থানার ভবানীপুর ক্যাম্প পুলিশের একটি দল বেতবাড়িয়া ব্রিজের নিকট থেকে তাঁকে আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। আটক শরিফুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহরদর্গা নতুন আমদহ ফরাজিপাড়ার সৈয়দ প্রামাণিকের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, বেতবাড়িয়া ব্রিজ এলাকায় মাদকদ্রব্য পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম নামের একজনকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন। আটককৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
