ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং করোনায় আক্রান্ত বিএনপির নেতা-কর্মীদের রোগমুক্তি কামনাসহ করোনায় মৃত্যু হওয়া দেশের মানুষের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালেদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম এম হাসান, ইমন হাসান ইমন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান প্রমুখ।
