ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভায় আসাদুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয় জেলা আওয়ামী লীগের ব্যানারে। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি সুখী-সমৃদ্ধ অসাম্প্রদায়িক এক বাংলার। সে স্বপ্ন আজ যখন পূরণের পথে, তখনই স্বাধীনতার পরাজিত শক্তির লোকজন আওয়ামী লীগের মধ্যে ঢুকে দলকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এজন্য দলের মধ্যে বিভেদ, কোন্দল ও অপতৎপরতা বেড়ে গেছে। সবাইকে সাবধান থাকতে হবে। যেকোনো আন্দোলন-সংগ্রামে আমরা সবাই একসাথে আছি। সবাইকে নিয়েই আজকের এই আয়োজন। এখানে আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী ৬টি সংগঠন আছে। আমরা এক হয়ে কাজ করব। এসময় তিনি জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নামে হওয়া একটি মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে দ্রুত অব্যাহতি প্রদানের দাবি জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ।
জেলা যুবলীগের সদস্য হাপিজুর রহমান হাপুর পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা যুবলীগ সদস্য আজাদ আলী, তসলিম উদ্দীন ফিরোজ, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানা, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজি ইমদাদুল হক সজল, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, সহসভাপতি সলিল মেম্বার, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক মহসিন রেজা, দপ্তর সম্পাদক জনি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, তিতুদহ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সানাউল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আসাদুজ্জামান সবুজ, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টোকন প্রমুখ।
