গাংনীতে পিকআপ ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত

আপলোড তারিখঃ 2021-04-04 ইং
গাংনীতে পিকআপ ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে পিকআপ ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের দুজন গুরুত্বর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী কিবরিয়া ফিলিং স্টেশনের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাখুণ্ডি বাজারপাড়ার আব্দুল মজিদের ছেলে আসিফ হোসেন (২৩) ও একই জেলার মিরপুর উপজেলার সদরপুর হ্রামের মাদ্রাসাপাড়ার মৃত হাতেম আলী মোল্লার ছেলে পিকআপ চালক হেলাল উদ্দীন (২৭)। জানা যায়, গাংনীর ওলিনগর গ্রাম থেকে একটি মাটিবাহী ট্রাক্টর বামন্দীর দিকে আসছিল। ট্রাক্টরটি বামন্দী কিবরিয়া (তেল পাম্প) ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়ার দিক থেকে আসা মালবাহী অপর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের চালক হেলাল ও যাত্রী আসিফ আহত হয়। পরে খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয় ব্যক্তিদের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে পিকআপ চালক হেলাল উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎশক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)