পুকুরের পেটে গ্রামের প্রধান রাস্তা!

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
পুকুরের পেটে গ্রামের প্রধান রাস্তা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের বেড় গ্রামের প্রধান রাস্তার দুই পাশের মাটি ও পিচ এখন পুকুরের পেটে। সরোজমিনে দেখা গেছে, বেড় ও এলাঙ্গী পাকা রাস্তার দুই পাশে পুকুর রয়েছে। রাস্তার দুই পাশে কোনো বাঁধ না দেওয়ায় রাস্তার মাটি ভেঙে পুকুরের ভিতরে চলে যাচ্ছে। ফলে দিন দিন রাস্তাটি সংকুচিত হয়ে যাওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে যানবাহন যেতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এমনকি যানবাহন উল্টে পুকুরে পড়ছে। এছাড়াও বেড় ও চান্দামারি পাঁকা রাস্তার পিচ নষ্ট হওয়ার ফলে বোঝার উপায় নেই রাস্তাটি পিচ দিয়ে তৈরি ছিল। এ রাস্তা দিয়ে প্রতিদিন এলাঙ্গী, মোচাইনগর, শালদহ, আনন্দবাস, রাধানগরসহ বেশ কয়েক গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। রাস্তার এমন বেহাল দশার কারণে এলাকার মানুষের কষ্টের সীমা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি সংস্কার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)