ঝিনাইদহে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
ঝিনাইদহে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইাদহ সদর উপজেলার হাজরাতলা প্রামে এক প্রতিবন্ধী যুবতী ধর্ষণের শিকার হয়েছেন। বাড়িতে একা পেয়ে হাজরাতলা প্রামের সৈয়দ আলী মাস্টারের লম্পট ছেলে সাহাবুদ্দীন (৩৫) তাঁকে ধর্ষণ করেন। অসুস্থ অবস্থায় ওই যুবতীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রতিবন্ধী ওই যুবতীকে বাড়িতে একা রেখে তাঁর মা হরিণাকুণ্ডুর সড়াতলা গ্রামে যান অন্য মেয়েকে দেখতে। গত বৃহস্পতিবার দুপুরে হাজরাতলা গ্রামের সাহাবুদ্দীন বাড়িতে প্রবেশ করে প্রতিবন্ধী ওই যুবতীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় বাড়িতে কেউ ছিল না। ঘটনার দিন রাত ১২টার দিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পরিবারের লোকজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সত্যতা স্বীকার করে গতকাল বিকেলে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই যুবতীর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেছেন। আমরা ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছি। মেয়েটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)