আলমডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আলোচনা সভা

আপলোড তারিখঃ 2021-04-03 ইং
আলমডাঙ্গা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আলোচনা সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে এরশাদপুর আবু মুসার বাড়ির পাশে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ছাত্রলীগ নেতা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আলাল আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক ও যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শহিন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি রিপন আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাখা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাসিম, শ্রম সম্পাদক সাগর, সেলিম মোল্লা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমান, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মুবাসসির আলম আলো, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল, ছাত্রলীগ নেতা নুরুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক, উপজেলা ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন সজিব, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ হাসান সৈকত, কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ টিটন, রঞ্জু, রঞ্জু আহমেদ রুবেল, সুরুজ, ছাত্রলীগ নেতা তুষার, শাওন, শোভন, তুহিন, রাজন, কামরুল, সাহেদ, নোমান, কৃষ্ট, সাব্বির, সেণ্টু, মস্ত, বাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)