কালীগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-04-02 ইং
কালীগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। সভার শুরুতেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো দিকনির্দেশনা পাঠ করে শোনান করোনা প্রতিরোধ কমিটির সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শারমিন লুবনা। সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক নয়ন খন্দকার, নির্বাচন অফিসার আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মণ্টু, ইলিয়াস রহমান মিঠু, নাছির চৌধুরী, কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন, পৌর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এমদাদুল ইসলাম ইন্তা, কাঁচাবাজার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় কালীগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শহরের অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়- করোনাকালীন সময়ে বিধি-নিয়ম মানতে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা ছাড়াও অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)