চুয়াডাঙ্গায় পথচলা শুরু হলো ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির, পরিচালনা কমিটি গঠন

আপলোড তারিখঃ 2021-04-02 ইং
চুয়াডাঙ্গায় পথচলা শুরু হলো ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির, পরিচালনা কমিটি গঠন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির। মহিলা ক্রিকেট একাডেমিটি পরিচালনার জন্য গঠন করা হয়েছে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি ও ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার, সাবেক কৃতী ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিণ্টু, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, ট্রাফিক সার্জেন্ট নবাব, মুস্তাফিজুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, সদর উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মালিক লোটন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সদস্য আসাবুল হক প্রমুখ। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সহসভাপতি সেলিনা খাতুন, সহসভাপতি নুরুন্নাহার কাকুলী, সাধারণ সম্পাদক সামসুদ্দোহা মালিক হাসু, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব), যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, সাংগঠনিক সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, প্রচার-প্রকাশনা সম্পদক ফাতেমাতুজ্জোহরা, ক্রীড়া সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, দপ্তর সম্পাদক রিক্তা ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক কাবেরি করিম সুর্বণা, নির্বাহী সদস্য নাসিমা খাতুন ও মমতাজ বেগম। এছাড়া ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পত্নী আক্তারী জোয়ার্দ্দার মালা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পত্নী সৈয়দা তাহমিনা, পুলিশ সুপার পত্নী শারমিন মুস্তারী, সদর উপজেলা নির্বাহী অফিসার পত্নী জান্নাত আরা কলি, প্রেসক্লাব সভাপতির পত্নী লুনা শারমিন শশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক পত্নী মাহ্জেবীন জোয়ার্দ্দার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)