দর্শনার উন্নয়নে ইউএনও’র নিকট ২৮ দফা দাবিনামা পেশ

আপলোড তারিখঃ 2021-04-02 ইং
দর্শনার উন্নয়নে ইউএনও’র নিকট ২৮ দফা দাবিনামা পেশ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের উদ্যোগে দর্শনাকে উপজেলা ও পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন এবং কেরু অ্যান্ড কোম্পানিকে ব্যক্তি মালিকানায় দেওয়ার ষড়যন্ত্র বন্ধসহ বিভিন্ন উন্নয়নের দাবিনামা দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দাবিনামা প্রদান করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে- কাঁচামালের বাজার আধুনিকায়ন, জলদ্ধতা ও পয়ঃনিস্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্ট্রিক ল্যাম্পের ব্যবস্থা করা, শিশু-কিশোরদের আধুনিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা, দর্শনা স্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন চালু করা, দর্শনা স্টেশনে চিত্রা ও সুন্দরবন স্টোপেজ, আনেয়ারপুর শশ্মান ঘাট মেরামত করা, নারী শিক্ষার জন্য একটি মহিলা কলেজ, দর্শনা রেল ইয়ার্ডকে সরিয়ে মাদারপাড়ার নিকট নেওয়া, দর্শনা রেলগেটে ওভারপাস নির্মাণ করা, দর্শনা মাথাভাঙ্গা নদী খনন করা, দর্শনায় ৫০ শয্যা হাসপাতাল নির্মাণ করা, উন্নতমানের আখের চাষ বৃদ্ধি করা ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আনোয়ারুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক মাহফুজ উদ্দিন খান, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সহ-সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি আওয়াল হোসেন, মাইটিভির সংবাদিক ইকরামুল হক পিপুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)