ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতিবেদক, মহেশপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝিনাইদহের মহেশপুর পৌর শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতির ভবন সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ।
অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেক, মো. আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. কামাল আজাদ পান্নু, পৌর আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, মহেশপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম শাহজামান মোহন, সদস্যসচিব মেহেদী হাসান রনি, পৌর বিএনপির সদস্যসচিব সোহাগ খান, যুগ্ম আহ্বায়ক মাজেদুজ্জামান কাজল, নজিবুদ্দৌলা নাসের, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমন জিয়া, সদস্যসচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি ফয়সাল আহম্মেদ, পৌর যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্যসচিব হারুন-অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান রতন ও সদস্যসচিব আব্দুল মালেক। সম্মেলন শেষে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে আমিরুল ইসলাম খান চুন্নু সভাপতি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
