জীবননগরের ডিবি পুলিশের হাতে দুই কেজি গাঁজাসহ মুন্নাফ আটক

আপলোড তারিখঃ 2021-04-01 ইং
জীবননগরের ডিবি পুলিশের হাতে দুই কেজি গাঁজাসহ মুন্নাফ আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে দুই কেজি গাঁজাসহ মুন্নাফ হোসেন (৪৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার জীবননগর উপজেলার নতুন তেতুলিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক মুন্নাফ হোসেন জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) কামরুজ্জামান খানের নেতৃত্বে এসআই নিরস্ত্র সোহেল রানা ও এসআই নিরস্ত্র মুহিত হাসানসহ একটি টিম জীবননগর থানাধীন নতুন তেঁতুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মুন্নাফ হোসেনকে দুই কেজি গাঁজাসহ আটক করে। পরে জীবননগর থানায় মুন্নাফের বিরুদ্ধে এসআই মুহিত হাসান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)