দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নারীর নিহত

আপলোড তারিখঃ 2021-03-31 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নারীর নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। আছিয়া খাতুন উপজেলার গোবিন্দপুর গ্রামের কালামের স্ত্রী। গত সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা ব্র্যাক মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক পাওয়ারট্রিলারের চালক শাহিনকে পুলিশ হেফাজতে নেয়। পরে নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানা যায়, দামুড়হুদা উপজেরার দেউলী গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহিন ইট বোঝায় পাওয়ারট্রিলার নিয়ে ব্র্যাক মোড় নামক স্থানে পৌঁছালে পাওয়ারট্রিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পিছনে ধাক্কা দেয়। এতে উপজেলা গোবিন্দপুর গ্রামের কালামের স্ত্রী আছিয়া খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুিটয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তর‌্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)