আলমডাঙ্গায় বৃদ্ধ স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
আলমডাঙ্গায় বৃদ্ধ স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গায় জমির মাটি কাটার প্রতিবাদ করায় বৃদ্ধ নকিব উদ্দীন (৭০) ও তাঁর স্ত্রীর জামেনা খাতুনকে (৬৫) পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা একটার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নলামারি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত বৃদ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত জমেনা খাতুন নলামারি গ্রামের নতুনপাড়ার খাতুন নকিব উদ্দীনের স্ত্রী এবং জখম নকিব উদ্দীন মৃত রওশন মণ্ডলের ছেলে। জানা যায়, নলামারি গ্রামে নতুন রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি বৃদ্ধ নকিব উদ্দীনের জমি থেকে কেটে নেওয়া হচ্ছে। বৃদ্ধ নকিব উদ্দীন এসময় তাঁর জমি থেকে মাটি কেটে নিতে নিষেধ করে। এসময় একই এলাকার রবজেল মালিথার ছেলে খোকনের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে খোকন একটি ইট দিয়ে বৃদ্ধ নকিবের মাথায় আঘাত করে। নকিবের স্ত্রী খোকনকে প্রতিহত করতে গেলে খোকন তাঁকেও ইট দিয়ে মেরে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিরা আহত বৃদ্ধ স্বামী-স্ত্রীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জখম দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে হাসপাতালের পৃথক সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তাঁর পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় মামলা করার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)