চুয়াডাঙ্গায় ভিভোর ব্রান্ড শপের উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
চুয়াডাঙ্গায় ভিভোর ব্রান্ড শপের উদ্বোধন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভিভোর ব্রান্ড শপের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে শহীদ আবুল কাশেম সড়কে এ শপের উদ্বোধন করা হয়। আমন্ত্রিত অতিথিরা কেক ও ফিতা কেটে শপ উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, জেলা মোবাইল পরিবেশক সমিতির সভাপতি রিঙ্কু জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রোকনুল হাসান, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল জোয়ার্দ্দার, পূর্বাশা পরিবহনের স্বত্ত্বাধিকারী মুন্সি আলমগীর (স্বপন), বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান, মোবাইল কোম্পানি ভিভোর আরএসএম ফরহাদ বাবুল, এএসএম তানজীন হাসান, ব্রান্ড শপ ম্যানেজার কাজী ওয়াহিদ, সেলস এক্সিকিউটিভ অমিত সিনহা, অ্যাক্টিভেট ম্যানেজার রনি প্রমুখ। উদ্বোধন উপলক্ষে আগামী ৩১ মার্চ পর্যন্ত মোবাইল ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)