টিসিবির পণ্য কিনতে প্যাকেজ নিতে বাধ্য করা যাবে না

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
টিসিবির পণ্য কিনতে প্যাকেজ নিতে বাধ্য করা যাবে না ছবির ক্যাপশন:
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হুঁশিয়ারি ঝিনাইদহ অফিস: টিসিবির পণ্য কিনতে গেলে প্যাকেজ নিতে বাধ্য করছেন ডিলাররা। এছাড়া নানা অজুহাত তো আছেই। এসব বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মণ্ডল। তিনি গতকাল রোববার তাঁর ফেসবুক আইডিতে ঝিনাইদহ জেলার টিসিবির ডিলারদের ট্রাকসেলে পণ্য বিক্রি করতে কিছু নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেছেন, কাউকে প্যাকেজ নিতে বাধ্য করা যাবে না। কেউ যদি একটি পণ্য নিতে চায়, তাকেও পণ্য দিতে হবে। ট্রাকের সঙ্গে প্রতিষ্ঠানের নাম সংবলিত ব্যানারে পণ্যের মূল্য লেখা থাকতে হবে। কর্মীদের ও ক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক। কোনো ডিলারের পণ্য অবিক্রিত থাকলে স্পট থেকেই তা অবশ্যই টিসিবি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানাতে হবে। অন্যথায় ডিলারের নিকট মালামাল পাওয়া গেলে ডিলারকে দায়-দায়িত্ব নিতে হবে। টিসিবি থেকে মালামাল উত্তোলন করে সরাসরি গোডাউন বা নিজ প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। মালামাল উত্তোলনের পর নির্ধারিত স্পটে গিয়ে মাপতে হবে অথবা সুবিধাজনক স্থানে (নিজ প্রতিষ্ঠান ব্যতীত) মেপে তারপর স্পটে যেতে হবে। ডিলারকে আবশ্যিকভাবে বিক্রয় স্থানে থাকতে হবে। উপরোক্ত বিষয়গুলোর ব্যত্যয় ঘটলে তার লাইসেন্স বাতিলসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)