মেহেরপুরে ৮৯৯ পিস প্যাথেডিনসহ রেলপাড়ার জালাল মালিথা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
মেহেরপুরে ৮৯৯ পিস প্যাথেডিনসহ রেলপাড়ার জালাল মালিথা গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরে ৮৯৯ পিস প্যাথেডিন ইনজেকশনসহ রেলপাড়ার জালাল মালিথাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সন্ধ্যা ছয়টার পর শহরের একাডেমি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জালাল মালিথা (৪৫) পৌর শহরের রেলপাড়ার মৃত আলতাফ মালিথার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মকর্তারা জানতে পারেন বিপুল পরিমাণ মাদকসহ একজন ব্যক্তি একাডেমি মোড়ে একটি বাসে অবস্থান করছেন। ওই সংবাদের সূত্রধরে সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ফিরোজ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় মাদকদ্রব্যের চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মকর্তারা। অভিযানকালে জালাল মালিথাকে গ্রেপ্তারসহ উদ্ধার করা হয় ৮৯৯ পিস প্যাথেডিন ইনজেকশন। এ ঘটনায় মাদকদ্রব্যের এক কর্মকর্তা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)