মেহেরপুরে চুরি করতে যেয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল আটক

আপলোড তারিখঃ 2021-03-29 ইং
মেহেরপুরে চুরি করতে যেয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের চকশ্যামনগর নতুরপাড়া থেকে স্যালো মেশিনের মাথা চুরি করে পালানোর সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে হাতে-নাতে আটক করে জনতা। গতকাল রোববার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘরে। এ সময় গ্রামবাসী তাঁকে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন একজন রাষ্ট্রীয় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের পূর্বে সে ডাকাত ছিল। বর্তমানে তিনি ডাকাতি না করলেও গ্রামের বিভিন্নজনের বাড়িতেই চুরি করে বেড়ায়, গতরাতে একটি স্যালো ইঞ্জিনের মাথা চুরি করে পালানোর সময় গ্রামবাসী দেখে ফেলে। এসময় গ্রামবাসী তাঁকে আটক করে বেদম প্রহর করে। খবর পেয়ে ডিএসবির একটি দল তাকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দিলে কয়েক ঘণ্টা পর মেহেরপুর থানা পুলিশের একটি দল যেয়ে তাঁকে উদ্ধার করে মেহেরপুর থানায় নিয়ে আসে। মেহেরপুর থানায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)