দর্শনা-ঢাকা রুটে চলাচলকারী পূর্বাশা পরিবহনের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

আপলোড তারিখঃ 2021-03-27 ইং
দর্শনা-ঢাকা রুটে চলাচলকারী পূর্বাশা পরিবহনের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: দর্শনা থেকে ঢাকা পর্যন্ত চলাচলকারী পূর্বাশা পরিবহনের বিরুদ্ধে যাত্রা বিলম্ব, সুপারভাইজার দ্বারা যাত্রী লাঞ্চিত, যত্রতত্র লোকাল যাত্রী ওঠানামা করানোসহ নানা অনিয়ম ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। পরিবহনটিতে ভ্রমণকালে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন পরিবনটির যাত্রীরা। খাতুন এন্টারপ্রাইজের পূর্বাশা পরিবহনের নিয়মিত যাত্রীদের মধ্যে ইদানিং অনেকেই ভ্রমণ করতে বেছে নিচ্ছেন অন্যান্য পরিবহন। জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত হাকিম আলীর ছেলে রমজান আলী বলেন, ‘গত ২৫মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (ঢাকা মেট্রো-ব-১৫-৫২৪৩) জীবননগর হতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাওয়ার উদ্দেশ্যে দুটি টিকেট সংগ্রহ করি। জীবননগর পূর্বাশা পরিবহনের টিকিট কাউন্টার থেকে আমাকে বলা হয় ভোরের মধ্যে নবিনগর পৌঁছালে আব্দুল্লাহপুর ভায়া বিমানবন্দর হয়ে গাবতলি যাবে। কিন্তু ভোর ৩টা ২৮ মিনিটে গাড়িটি নাবিনগর পৌঁছালে আমি সুপারভাইজারকে বিমানবন্দরের কথা বলতেই সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সেই সময় সুপারভাইজার আমাকে বলে আমার ইচ্ছা, আমি যেদিক খুশি, সেদিক যাব। আরও বলে এরকম যাত্রী কত গেল, আর এলো, পারলে যেখান থেকে টিকিট নিয়েছিস সেখানে যেয়ে বুঝগা। আমি তখন বারবার অনুরোধ করলেও আমাকে পাত্তা না দিয়ে খারাপ ব্যবহার করতে থাকে।’ ওই দিনেই পূর্বাশা পরিবহনে ভ্রমণ করা আরও এক যাত্রী একই গ্রামের জামশেদ আলীর ছেলে মাহফুজুর রহমান বাপ্পি বলেন, ‘ভোরের মধ্যে নবিনগর পৌঁছালে আব্দুল্লাহপুর হয়ে যাওয়ার কথা বললেও আমাদেরকে গাবতলি নিয়ে যায়। বিষয়টি পূর্বাশা পরিবহনের এমডি স্বপন মুন্সীকে জানালে বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)