ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে গাঁজা রাখার অভিযোগে আজিজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ডসহ ২ শ টাকা জরিমানা করা হয়েছে। আজিজুল ইসলাম মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আমির শেখের ছেলে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবিতা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় গাঁজা রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারা ভঙ্গ করার অপরাধে একই আইনের ২১ ধারায় ৩ মাসের কারাদণ্ড প্রদানসহ ২ শ টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে শহরের ফৌজদারি পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আজিজুল ইসলামকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
