জনগণের শান্তি ও নিরাপত্তায় সর্বদা পাশে রয়েছে পুলিশ

আপলোড তারিখঃ 2021-03-25 ইং
জনগণের শান্তি ও নিরাপত্তায় সর্বদা পাশে রয়েছে পুলিশ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশে এসপি জাহিদ সমীকরণ প্রতিবেদক: মাদক সেবন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সমাবেশ করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার হাসপাতালে রোডে অবস্থিত রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশের আয়োজন করে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বিট পুলিশ অফিসার ও চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক মেফাউল হাসান। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সামাজিক শৃঙ্খলা, জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। এ ছাড়া মাদক সেবন, মাদক ব্যবসা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি উপস্থিত সকলকে মাদক সেবন, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সকলকে সচেতন করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিক্ষক, ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)