ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-03-24 ইং
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাটইদহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল বাশার (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের আহত আবুল বাশারকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জখম আবুল বাশার বাজারগোপালপুর গ্রামে মৃত কলিমদ্দিনের ছেলে। আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশারের পৈত্রিক ২৮ শতক জমির কিছু অংশ প্রতিবেশী আলিমদ্দিন জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল বিরোধপূর্ন জমিতে উভয়পক্ষ আমিন নিয়ে আসে পরিমাপ করার জন্য। এসময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এর এক পর্যায়ে আলিমদ্দিন, তাঁর ভাই হালিম, বাক্কাসহ বেশ কয়েকজন বাশারকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এসময় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে একজনকে পিটিয়ে জখম করার বিষয়ে জানতে পেরেচি। এ ঘটনায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)