আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-03-24 ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানার পুলিশ জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে গোবিন্দপুর মাঠপাড়ার ব্যাধপল্লি থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে। গতকাল রাতেই তাঁদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা করা করেছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার রেল স্টেশনের ঢালে গোবিন্দপুর মাঠপাড়ার শ্রী শংকর ব্যাধের ছেলে শ্রী প্রকাশ বেদ তাঁর নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা খেলাচ্ছিল। প্রকাশ ব্যাধ তার বাড়িতে জুয়া খেলা বসিয়ে দিয়ে পুলিশ আসলে যেন সবাইকে জানাতে পারে সেজন্য রেল লাইনের ওপর পাহারায় থাকে। ২২ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোবিন্দপুর মাঠপাড়ায় রেললাইনের ঢালে প্রকাশের বাড়িতে জুয়া খেলার আসর বসেছে। সংবাদ পেয়ে দ্রুত আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীরের নির্দেশে পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়ের নেতৃত্বে এসআই তৌকির, এসআই সুফল কুমার ও এএসআই কামরুজ্জামান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠ পাড়ার শ্রী শংকর ব্যাধের ছেলে শ্রী প্রকাশ কুমার ব্যাধ, একই পাড়ার শ্রী নিরঞ্জন ব্যাধের ছেলে শ্রী শিপন কুমার ব্যাধ, শ্রী গনেশ ব্যাধের ছেলে ইলিয়াস কাঞ্চন ওরফে কাঞ্চন ব্যাধ, শ্রী জটো ব্যাধের ছেলে শ্রী রশিদ কুমার ব্যাধ, শ্রী গোপাল ব্যাধের ছেলে সাগর ব্যাধ, বাবুপাড়ার তানজিল হোসেনের ছেলে আইয়ুব হোসেন ও একই পাড়ার মৃত মওলা বক্সের ছেলে জাহাঙ্গীর হোসেনকে জুয়া খেলা অবস্থায় আটক করে। আটকের সময় তাদের জুয়ার বোর্ড থেকে ২ হাজার ৮৫০ টাকাসহ জুয়া খেলার সরাঞ্জম উদ্ধার করে। আটকের পর তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। রাতেই তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবব্রত বলেন, রেলস্টেশনের ঢালে গোবিন্দপুর মাঠপাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পেয়ে দ্রুত অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের ৮ জনকে আটক করে নিয়ে আসি। তাদের জুয়ার আসর থেকে ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)