চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন করোনা আক্রান্ত, দোয়া কামনা

আপলোড তারিখঃ 2021-03-24 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন করোনা আক্রান্ত, দোয়া কামনা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন ঢাকায় নিজ বাসাতে আইসোলেশনে আছেন। এদিকে, জেলা পরিষদ মসজিদে তাঁর আশু রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অসুস্থবোধ করায় গত সোমবার তিনি নিজ বাড়ি আলমডাঙ্গা থেকে ঢাকায় যান। সেখানে পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি নিজ বাসাতেই আইসোলশেনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি গত ১১ ফেব্রুয়ারি সদর হাসপাতালে করোনাভাইরাস কোভিড-১৯-এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেন। এদিকে, গতকাল মঙ্গলবার জেলা পরিষদ মসজিদে জোহরের নামাজের পর চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)