ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকার। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, নুর পেয়ারা বেগম, শহিদুল ইসলাম, রিফাত জাহান, সাদাত হোসেন, নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, ইন্সপেক্টর আব্দুল্লাহ আল-মামুন ও মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম।
দিনের প্রথম ম্যাচে আলমডাঙ্গা উপজেলা দল ২-০ গোলে জীবননগর উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আলমডাঙ্গার পক্ষে গোল ২টি করেন অনিক ও তরুণ। আলমডাঙ্গা উপজেলা দলের কোচ ছিলেন সাবেক ফুটবলার শরিফুল ইসলাম ও ম্যানেজার ছিলেন সোহাগ। দ্বিতীয় ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা টাইব্রেকারেও ৪-৩ গোলে দামুড়হুদা উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোয়ার্দ্দার ও কোচ ছিলেন মুসাব্বির আহমেদ সুমন। দামুড়হুদা উপজেলা দল দারুন খেলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য রেখে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পরাজিত হয়। দামুড়হুদা উপজেলা দলের ম্যানেজার ছিলেন এম নুরুন্নবী ও কোচ ছিলেন শহিদুল ইসলাম সদু।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন বিশ্বাস মিলন, নির্বাহী সদস্য আব্দুল মালেক, রায়হান উদ্দীন, মহসিন রেজা, মমিন খান, রাশেদুল ইসলাম, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আসাবুল হক, ফুটবলার তরিকুল ইসলাম তরু, মুরাদ ফেরদৌস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সোহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে। খেলায় কোনো রকম আক্রমণাত্মক হওয়া যাবে না। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ১০ দিনের কর্মসূচি শুরু করা হয়েছিল, তারই অংশ হিসেবে আজ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো। আশা করি, খেলাটি সকলের জন্য উপভোগ্য হবে।
