কালীগঞ্জে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-03-23 ইং
কালীগঞ্জে বিশ্ব পানি দিবস অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: বিশ্ব পানি দিবস-২০২১ উপলক্ষে পানির মূল্যায়নে ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যালি, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত কৃষকদের পক্ষ থেকে প্রধান অতিধি পুনরায় নির্বাচিত পৌর মেয়র আশরাফুল আলম আশরাফকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথি আশরাফ তাঁর বক্তব্যে কৃষকদের শুভেচ্ছা জানিয়ে পানি দিবসে পানির মূল্যায়নে চমকপদ উদাহরণ উপস্থাপনা করেন। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে পানি সাশ্রয়ী নানাবিধ দিকনির্দেশনা প্রদানসহ সঠিক বাস্তবায়নে কৃষকদের প্রতি উদাত্ব আহ্বান জানান। সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক এনামুল হক, আদর্শ কৃষক হেলাল উদ্দিন, মকবুল হোসেন, কমলেশ শর্মা, আশরাফুল ইসলাম, আফজাল হোসেন, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী ইউপি সদস্যা মনোয়ার বেগম প্রমুখ। সভা শেষে কৃষকদের নিয়ে এক র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডে আধা ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঞ্চলের চিত্রা, ভৈরব, বেগবতি নদীসহ বিভিন্ন খাল খনন ও পানি অপচয় রোধের দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহার নিকঠ এক স্মারকলিপি প্রদান করেন। পানি দিবসের এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীসহ গণমাধ্যমের কর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)