মেহেরপুরে প্যাকেটিং মেশিনসহ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার

আপলোড তারিখঃ 2021-03-23 ইং
মেহেরপুরে প্যাকেটিং মেশিনসহ যৌন উত্তেজক ওষুধ উদ্ধার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হালদারপাড়া একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শিশুখাদ্য অনুমোদনহীনভাবে বস্তা চাল প্যাকেটিং করে বিক্রি করার অভিযোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। গতকাল সোমবার বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। জানা গেছে, আমঝুপি গ্রামের আসলাম আলীর ছেলে রেজানুর জামান তন্ময় আমঝুপি হালদারপাড়ার মণ্টু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে সেখানে চাল-আটাসহ সাধারণ মানের বিভিন্ন খাদ্য-সামগ্রী ক্রয় করে উন্নতমানের প্যাকেটজাত করে বেশি মূল্যে বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্যাকেটিং করার মেশিনসহ যৌন উত্তেজক ওষুধ এবং ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় রেজানুর জামান তন্ময়কে ৫ হাজার টাকা জরিমানা, ৩ দিনের কারাদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেন। পরে ৫ হাজার টাকা জরিমানা দেওয়ার পর ৩ দিনের কারণের জন্য তাঁকে কারাগারে নেওয়া হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)